বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

থুথু ফেলতে গিয়ে ট্রাকের ধাক্কায় বেড়ায় এক তরুণীর মর্মান্তিক মৃত্যু, অলৌকিকভাবে বাঁচল কোলে থাকা শিশু

ছবি: সংগৃহীত

পাবনার বেড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামে এক সন্তানের জননীর অকাল মৃত্যু হয়েছে। চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে মাথা বের করে থুথু ফেলতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি প্রাণ হারান। তবে এ ঘটনায় অটোরিকশায় সঙ্গে থাকা তাঁর দুই বছরের শিশু সন্তান অলৌকিকভাবে অক্ষত রয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বেড়া-কাশীনাথপুর সড়কের সানিলা লিনজা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃষ্টি খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়ার হাসান মল্লিকের (মেজো) মেয়ে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে বৃষ্টি খাতুন তাঁর দুই বছরের সন্তানকে নিয়ে বেড়া বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় চড়ে কাজিরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অটোরিকশাটি সানিলা লিনজা পাম্পের এলাকায় পৌঁছালে বৃষ্টি বাইরে থুথু ফেলার জন্য সিএনজি থেকে মাথা বের করেন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাঁর মাথায় সজোরে আঘাত করে।

​এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ঢলে পড়েন। আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় মায়ের কোলে থাকা দুই বছরের কন্যাসন্তানটি অলৌকিকভাবে কোনো আঘাত পায়নি।

​ঘটনার পর নিহত তরুণীর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

চেকপোস্ট

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

থুথু ফেলতে গিয়ে ট্রাকের ধাক্কায় বেড়ায় এক তরুণীর মর্মান্তিক মৃত্যু, অলৌকিকভাবে বাঁচল কোলে থাকা শিশু

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনার বেড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামে এক সন্তানের জননীর অকাল মৃত্যু হয়েছে। চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে মাথা বের করে থুথু ফেলতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি প্রাণ হারান। তবে এ ঘটনায় অটোরিকশায় সঙ্গে থাকা তাঁর দুই বছরের শিশু সন্তান অলৌকিকভাবে অক্ষত রয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বেড়া-কাশীনাথপুর সড়কের সানিলা লিনজা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃষ্টি খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়ার হাসান মল্লিকের (মেজো) মেয়ে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে বৃষ্টি খাতুন তাঁর দুই বছরের সন্তানকে নিয়ে বেড়া বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় চড়ে কাজিরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অটোরিকশাটি সানিলা লিনজা পাম্পের এলাকায় পৌঁছালে বৃষ্টি বাইরে থুথু ফেলার জন্য সিএনজি থেকে মাথা বের করেন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাঁর মাথায় সজোরে আঘাত করে।

​এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ঢলে পড়েন। আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় মায়ের কোলে থাকা দুই বছরের কন্যাসন্তানটি অলৌকিকভাবে কোনো আঘাত পায়নি।

​ঘটনার পর নিহত তরুণীর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত