বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

সীমান্তাঞ্চলে উত্তেজনা

ইরানে সশস্ত্র হামলা: গুলিতে নিহত ৩ পুলিশ সদস্য

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইরানে সশস্ত্র হামলা: গুলিতে নিহত ৩ পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বালুচিস্তান প্রদেশ-এ সশস্ত্র হামলায় অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রদেশের জাহেদান শহরে একটি পুলিশ টহলদলের ওপর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই একজন পুলিশ সদস্য নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

পরে আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, ইরান-এর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই অস্থির হিসেবে পরিচিত। এখানে প্রায়ই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী, বিদ্রোহী কিংবা চোরাকারবারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তিনি নতুন করে সরাসরি সামরিক হামলার বদলে অর্থনৈতিক চাপ বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রাখাকে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ কৌশল হিসেবে দেখছেন ট্রাম্প প্রশাসন।

এছাড়া, হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, চার্লস তৃতীয় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে তার সঙ্গে একমত।

#সন্ত্রাসীহামলা #ইরানসংঘাত #আন্তর্জাতিকখবর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ইরানে সশস্ত্র হামলা: গুলিতে নিহত ৩ পুলিশ সদস্য

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বালুচিস্তান প্রদেশ-এ সশস্ত্র হামলায় অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রদেশের জাহেদান শহরে একটি পুলিশ টহলদলের ওপর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই একজন পুলিশ সদস্য নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

পরে আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, ইরান-এর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই অস্থির হিসেবে পরিচিত। এখানে প্রায়ই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী, বিদ্রোহী কিংবা চোরাকারবারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তিনি নতুন করে সরাসরি সামরিক হামলার বদলে অর্থনৈতিক চাপ বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রাখাকে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ কৌশল হিসেবে দেখছেন ট্রাম্প প্রশাসন।

এছাড়া, হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, চার্লস তৃতীয় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে তার সঙ্গে একমত।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত