শনিবার, ১০ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে ১০ কেজি গাঁজা, আটক ২

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তার আড়ালে গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হরষপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তার ভেতরে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে জসীম উদ্দিন (৩৮) এবং জয়নগর গ্রামের আব্দুল জাহেরের ছেলে আব্দুল খালেক (৬০)।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ইকতিয়ার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদক পাচার প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চেকপোস্ট

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে ১০ কেজি গাঁজা, আটক ২

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তার আড়ালে গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হরষপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তার ভেতরে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে জসীম উদ্দিন (৩৮) এবং জয়নগর গ্রামের আব্দুল জাহেরের ছেলে আব্দুল খালেক (৬০)।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ইকতিয়ার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদক পাচার প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত