শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুরুতর আহত

ছবি: চেকপোস্ট

খুলনায় দুর্বৃত্তের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক গুরুতর  আহত হয়েছেন।  বুধবার ৭ অক্টোবর ভোর ৬ থেকে সাড়ে ৬ টার দিকে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ দ্ধিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। 

আহত যুবক গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিদুল বিএল কলেজের পেছনে একটি তেলের ডিপোতে গাড়ি পরিস্কারের কাজ করেন। এদিন ভোর সাড়ে ৬ টার দিকে বিএল কলেজের দ্ধিতীয় গেটের একটি হোটেলে নাস্তা করার জন্য যান। এর কিছুক্ষন পর ৮-১০ যুবক তাকে ঘিরে ফেলে এবং হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। গুলিটি তার পেটে বিদ্ধ হয়ে বের হয়ে যায়।

 স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দৌলতপুর থানার এসআই মোঃ আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। হাসপাতালে চিকিৎসাধীন যুবকের সঙ্গে কথা বলে ঘটনাটি জানার চেষ্টা করছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। এখনও ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।

চেকপোস্ট

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুরুতর আহত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

খুলনায় দুর্বৃত্তের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক গুরুতর  আহত হয়েছেন।  বুধবার ৭ অক্টোবর ভোর ৬ থেকে সাড়ে ৬ টার দিকে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ দ্ধিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। 

আহত যুবক গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিদুল বিএল কলেজের পেছনে একটি তেলের ডিপোতে গাড়ি পরিস্কারের কাজ করেন। এদিন ভোর সাড়ে ৬ টার দিকে বিএল কলেজের দ্ধিতীয় গেটের একটি হোটেলে নাস্তা করার জন্য যান। এর কিছুক্ষন পর ৮-১০ যুবক তাকে ঘিরে ফেলে এবং হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। গুলিটি তার পেটে বিদ্ধ হয়ে বের হয়ে যায়।

 স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দৌলতপুর থানার এসআই মোঃ আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। হাসপাতালে চিকিৎসাধীন যুবকের সঙ্গে কথা বলে ঘটনাটি জানার চেষ্টা করছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। এখনও ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত