চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক তারেক রহমান-এর খোঁজখবর নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
শনিবার (২ মে) সন্ধ্যায় তিনি সাংবাদিকের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জেলার গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন।
এর আগে, গত ৩০ এপ্রিল রাতে জেলা শহরের বাতেন খাঁ মোড়ে নিজ অফিস থেকে বের হয়ে চা পান করার সময় অতর্কিত হামলার শিকার হন সাংবাদিক তারেক রহমান ও আরেক গণমাধ্যমকর্মী তারেক আজিজ। হামলায় তারা গুরুতর আহত হন।
সাক্ষাৎকালে এমপি বুলবুল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না—তারা যে দলেরই হোক, দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও জানান, জড়িতদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনকে তাগিদ দেওয়া হয়েছে। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।
ঘটনার রাতে সদর মডেল থানা-এ প্রধান অভিযুক্তসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এদিকে, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬