জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিকাল অফিসার জেমস স্টুয়ার্ট।
বুধবার (৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় জেমস স্টুয়ার্টের সঙ্গে দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে, আসিফ মাহমুদের সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত বৈঠকে অংশ নেন।
সাক্ষাৎ শেষে মার্কিন প্রতিনিধি দলকে এনসিপির কার্যালয় ঘুরিয়ে দেখান আসিফ মাহমুদ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎকে কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে দুই পক্ষই পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬