দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়া নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরেই আবারও বক্স অফিসে সাফল্যের দেখা পেয়েছেন। ভেঙ্কি আতলুরি পরিচালিত ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করেছে।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৪ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র ৪৮ ঘণ্টায় ছবিটির বৈশ্বিক আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। এর মাধ্যমে সুরিয়ার ক্যারিয়ারে সবচেয়ে দ্রুত ১০০ কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
এর আগে সুরিয়ার ‘কারুপ্পু’ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৩৫০ কোটি রুপি আয় করে অভিনেতার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে। ফলে অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সিনেমা ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে বক্স অফিসে দারুণ ধারাবাহিকতা দেখালেন সুরিয়া।
‘বিশ্বনাথ অ্যান্ড সনস’-এর গল্প গড়ে উঠেছে শিল্পপতি ও অলিম্পিক পদকজয়ী সঞ্জয় বিশ্বনাথকে ঘিরে। মায়ের ইচ্ছা পূরণ করতে সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হন তিনি। কিন্তু পরে সন্তান অসুস্থ হয়ে পড়লে সারোগেট মায়ের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হন সঞ্জয়।
শুরুতে আর্থিক চুক্তির সম্পর্ক থাকলেও সময়ের সঙ্গে সঞ্জয় ও ওই নারীর মধ্যে তৈরি হয় গভীর অনুভূতি। তবে তাদের সম্পর্ক ঘিরে রয়েছে বয়সের বড় ব্যবধান ও সামাজিক নানা প্রশ্ন।
সামাজিক ট্যাবু ও প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা সিনেমাটির অন্যতম আকর্ষণ। এ কারণে দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছে ছবিটি।
সুরিয়ার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রাবিনা ট্যান্ডন, সুনীল রেড্ডি, নাসারসহ আরও অনেকে। প্রায় ১৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কি আতলুরি।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬