মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বর্ষার আগেই উন্নয়নকাজ শেষের লক্ষ্য

বাংলাদেশে বদলাচ্ছে অর্থবছর, এপ্রিল-মার্চ হবে নতুন সময়কাল

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। ছবি : সংগৃহীত

দেশের প্রচলিত অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুনের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হবে।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে অর্থবছর জুলাই থেকে জুন পর্যন্ত হওয়ায় বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকে। এতে কাজের গতি কমে যায়, সময় বেশি লাগে এবং অনেক ক্ষেত্রে কাজের মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ তৈরি হয়।

সরকারের মতে, এপ্রিল-মার্চ অর্থবছর চালু হলে বর্ষা শুরুর আগেই বড় ধরনের উন্নয়ন কার্যক্রম শেষ করার সুযোগ তৈরি হবে। এতে প্রকল্প বাস্তবায়নের গতি ও গুণগত মান বাড়বে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে ধরা হবে। ওই অর্থবছর জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত নয় মাসে শেষ হবে।

এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়কাল অনুসরণ করে সরকারের সব আর্থিক কার্যক্রম পরিচালিত হবে।

অর্থবছর পরিবর্তনের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর আর্থিক ব্যবস্থাপনা ব্যবস্থায় প্রযুক্তিগত পরিবর্তন আনা হবে।

এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং অর্থ বিভাগের সমন্বয়ে একটি কমিটি কাজ করবে।

#বাংলাদেশ_অর্থনীতি #অর্থবছর_পরিবর্তন #সরকারের_সিদ্ধান্ত

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বাংলাদেশে বদলাচ্ছে অর্থবছর, এপ্রিল-মার্চ হবে নতুন সময়কাল

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

দেশের প্রচলিত অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুনের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হবে।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে অর্থবছর জুলাই থেকে জুন পর্যন্ত হওয়ায় বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকে। এতে কাজের গতি কমে যায়, সময় বেশি লাগে এবং অনেক ক্ষেত্রে কাজের মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ তৈরি হয়।

সরকারের মতে, এপ্রিল-মার্চ অর্থবছর চালু হলে বর্ষা শুরুর আগেই বড় ধরনের উন্নয়ন কার্যক্রম শেষ করার সুযোগ তৈরি হবে। এতে প্রকল্প বাস্তবায়নের গতি ও গুণগত মান বাড়বে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে ধরা হবে। ওই অর্থবছর জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত নয় মাসে শেষ হবে।

এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়কাল অনুসরণ করে সরকারের সব আর্থিক কার্যক্রম পরিচালিত হবে।

অর্থবছর পরিবর্তনের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর আর্থিক ব্যবস্থাপনা ব্যবস্থায় প্রযুক্তিগত পরিবর্তন আনা হবে।

এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং অর্থ বিভাগের সমন্বয়ে একটি কমিটি কাজ করবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত