সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আদালতে আসামির দাবি ঘিরে নতুন বিতর্ক

আমি একা না, ডলারও জড়িত শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের চাঞ্চল্যকর বক্তব্য

ছবি : চেকপোস্ট

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেপ্তার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন শুনানি শুরু হয়েছে।

আজ সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টায় তাদের কারাগার থেকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে সকাল ১১টার পর বিচারক মাসরুর সালেকীনের আদালতে তাদের তোলা হয়।

আদালতে উপস্থিত হয়ে আসামি সোহেল রানা সাংবাদিকদের উদ্দেশে বলেন,
“আমি একা দোষী না, আমার স্ত্রীরও দোষ নেই। সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার।”

তিনি আরও দাবি করেন, তাকে “ডলার” নামের এক ব্যক্তি দুই লাখ টাকা দিয়েছে এবং মামলায় ডিএনএ টেস্ট নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে মামলার তদন্তে জানা গেছে, গত ১৯ মে সকালে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা বাসা থেকে বের হলে তাকে কৌশলে স্বপ্না আক্তার নিজের ফ্ল্যাটে নিয়ে যান। পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ইতোমধ্যে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে সহায়তার অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। মামলায় মোট ১৮ জন সাক্ষী রাখা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলাটি দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে এবং ট্রাইব্যুনাল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে আইনজীবীদের মতে, রায় দ্রুত হলেও উচ্চ আদালতের ধাপের কারণে মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে সময় লাগতে পারে।

#মিরপুর_ক্রাইম #রামিসা_হত্যা_মামলা #বাংলাদেশ_আইন_আদালত

চেকপোস্ট

সোমবার, ০১ জুন ২০২৬

আমি একা না, ডলারও জড়িত শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের চাঞ্চল্যকর বক্তব্য

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেপ্তার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন শুনানি শুরু হয়েছে।

আজ সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টায় তাদের কারাগার থেকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে সকাল ১১টার পর বিচারক মাসরুর সালেকীনের আদালতে তাদের তোলা হয়।

আদালতে উপস্থিত হয়ে আসামি সোহেল রানা সাংবাদিকদের উদ্দেশে বলেন,
“আমি একা দোষী না, আমার স্ত্রীরও দোষ নেই। সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার।”

তিনি আরও দাবি করেন, তাকে “ডলার” নামের এক ব্যক্তি দুই লাখ টাকা দিয়েছে এবং মামলায় ডিএনএ টেস্ট নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে মামলার তদন্তে জানা গেছে, গত ১৯ মে সকালে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা বাসা থেকে বের হলে তাকে কৌশলে স্বপ্না আক্তার নিজের ফ্ল্যাটে নিয়ে যান। পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ইতোমধ্যে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে সহায়তার অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। মামলায় মোট ১৮ জন সাক্ষী রাখা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলাটি দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে এবং ট্রাইব্যুনাল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে আইনজীবীদের মতে, রায় দ্রুত হলেও উচ্চ আদালতের ধাপের কারণে মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে সময় লাগতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত