তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিককে বাঙালিত্বের সার্টিফিকেট নিতে সীমান্তের ওপারে যেতে হবে না। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের জনগণই নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ে স্বতন্ত্র। ভারতের বাংলাভাষী জনগোষ্ঠীর সঙ্গে ভাষাগত মিল থাকলেও সাংস্কৃতিক ও ঐতিহাসিক বাস্তবতায় মৌলিক পার্থক্য রয়েছে।
মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদ” আমাদের নিজস্ব ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে উঠেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ ধারণাকে রাষ্ট্রীয় পরিচয়ের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলেও তিনি মন্তব্য করেন।
আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, সার্কভুক্ত ২২০ কোটি মানুষের ঐক্যই আঞ্চলিক শক্তির মূল ভিত্তি হতে পারে। একই সঙ্গে তিনি জাতীয় স্বার্থে সার্ক ও আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘকে প্রধান কাঠামো হিসেবে গুরুত্ব দেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬