উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে ‘মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশ’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই বছরের জন্য জোটের নতুন সচিবালয় হিসেবে নির্বাচিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)’।
শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ শেখ ইমতিয়াজ।
জানা যায়, মেনএনগেজ অ্যালায়েন্স বাংলাদেশ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মোট ৪৯টি বেসরকারি উন্নয়ন সংস্থার একটি সক্রিয় জোট। এবারের এজিএমে ৪৯টি সদস্য সংস্থার মধ্যে ৩০টি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় নতুন সচিবালয়ের দায়িত্ব গ্রহণের জন্য দুটি সংস্থা আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এবং বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)।
পরবর্তীতে ব্যালট ভোটের মাধ্যমে গোপন ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনায় ছিলেন ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’-এর একেএম আনিসুজ্জামান এবং ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’-এর মৌসুমী শারমীন।
ভোট গণনা শেষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ‘ব্রেড’ জয়ী হয় এবং আগামী দুই বছরের জন্য জোটের নতুন সচিবালয় হিসেবে দায়িত্ব গ্রহণ করে।
নির্বাচন শেষে সদস্য সংস্থাগুলো নতুন নেতৃত্বকে অভিনন্দন জানায় এবং আশা প্রকাশ করে যে, নতুন সচিবালয়ের নেতৃত্বে জোটের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬