শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্থানীয়দের হাতে নারী ধরা

ভুরুঙ্গামারী বাজারে ক্রেতা সেজে কাপড় চুরি: নারী আটক

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী বাজারে ক্রেতা সেজে কাপড় চুরির চেষ্টা করার সময় এক নারীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার (১৩ জুন) বিকেল আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে সুমাইয়া বস্ত্রালয়ে।

দোকান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই নারী ক্রেতা পরিচয়ে দোকানে প্রবেশ করে বিভিন্ন কাপড় দেখার অজুহাতে সময় কাটান। একপর্যায়ে কৌশলে কাপড় সরিয়ে নেওয়ার চেষ্টা করলে দোকান কর্মচারীদের সন্দেহ হয়।

পরে দোকান কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তেই উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে এ ধরনের ঘটনা রোধে ব্যবসায়ীদের আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

#ভুরুঙ্গামারী #কাপড়চুরি #বাজার_চাঞ্চল্য

চেকপোস্ট

শনিবার, ১৩ জুন ২০২৬

ভুরুঙ্গামারী বাজারে ক্রেতা সেজে কাপড় চুরি: নারী আটক

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী বাজারে ক্রেতা সেজে কাপড় চুরির চেষ্টা করার সময় এক নারীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার (১৩ জুন) বিকেল আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে সুমাইয়া বস্ত্রালয়ে।

দোকান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই নারী ক্রেতা পরিচয়ে দোকানে প্রবেশ করে বিভিন্ন কাপড় দেখার অজুহাতে সময় কাটান। একপর্যায়ে কৌশলে কাপড় সরিয়ে নেওয়ার চেষ্টা করলে দোকান কর্মচারীদের সন্দেহ হয়।

পরে দোকান কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তেই উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে এ ধরনের ঘটনা রোধে ব্যবসায়ীদের আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত