বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

২০৩১ পর্যন্ত বাস-ট্রাকে কর ছাড়

ইলেকট্রিক গাড়িতে বড় সুখবর, শুল্ক-কর ছাড় দিল সরকার

ছবি : সংগৃহীত

দেশে পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ইলেকট্রিক গাড়ি উৎপাদন ও ব্যবহারে বিশেষ শুল্ক-কর সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এ খাতে একাধিক প্রণোদনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতাকালে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইলেকট্রিক যানবাহন শিল্পকে উৎসাহিত করা হবে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, চার চাকা ও তিন চাকার ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ রেয়াতি সুবিধা দেওয়া হবে। উচ্চ মূল্য সংযোজনের মাধ্যমে স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারীরা কাঁচামাল ও উপকরণ আমদানিতে মাত্র ৩ শতাংশ শুল্ক সুবিধা পাবেন।

এছাড়া স্থানীয়ভাবে ইলেকট্রিক বাস ও ট্রাক তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট এবং অন্যান্য সব ধরনের শুল্ক ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত মওকুফ রাখার প্রস্তাব করা হয়েছে।

সরকারের আশা, এই কর ও শুল্ক সুবিধার ফলে দেশে ইলেকট্রিক যানবাহন শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে, উৎপাদন ব্যয় কমবে এবং পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

একই সঙ্গে এ উদ্যোগ দেশের কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি সাশ্রয় এবং আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

#ইলেকট্রিকগাড়ি #বাজেট২০২৬_২৭ #সবুজপরিবহন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইলেকট্রিক গাড়িতে বড় সুখবর, শুল্ক-কর ছাড় দিল সরকার

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

দেশে পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ইলেকট্রিক গাড়ি উৎপাদন ও ব্যবহারে বিশেষ শুল্ক-কর সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এ খাতে একাধিক প্রণোদনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতাকালে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইলেকট্রিক যানবাহন শিল্পকে উৎসাহিত করা হবে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, চার চাকা ও তিন চাকার ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ রেয়াতি সুবিধা দেওয়া হবে। উচ্চ মূল্য সংযোজনের মাধ্যমে স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারীরা কাঁচামাল ও উপকরণ আমদানিতে মাত্র ৩ শতাংশ শুল্ক সুবিধা পাবেন।

এছাড়া স্থানীয়ভাবে ইলেকট্রিক বাস ও ট্রাক তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট এবং অন্যান্য সব ধরনের শুল্ক ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত মওকুফ রাখার প্রস্তাব করা হয়েছে।

সরকারের আশা, এই কর ও শুল্ক সুবিধার ফলে দেশে ইলেকট্রিক যানবাহন শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে, উৎপাদন ব্যয় কমবে এবং পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

একই সঙ্গে এ উদ্যোগ দেশের কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি সাশ্রয় এবং আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত