শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

রোগী সংকটে স্বাস্থ্য অধিদপ্তর

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ রোগীদের চিকিৎসায় ৬ হাসপাতালে জরুরি নির্দেশ

ছবি : সংগৃহীত

ঢাকার মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিলের পর সেখানে চিকিৎসাধীন রোগীদের সেবা নিশ্চিত করতে ছয়টি সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়। এতে হাসপাতালটিতে ভর্তি থাকা শতাধিক রোগী চিকিৎসা সংকটে পড়েন।

এ পরিস্থিতিতে রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ছয়টি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রেফার করা রোগীদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দিতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

#স্বাস্থ্যঅধিদপ্তর #আদ্দীন_হাসপাতাল #ঢাকা_হাসপাতাল

চেকপোস্ট

শনিবার, ১৩ জুন ২০২৬

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ রোগীদের চিকিৎসায় ৬ হাসপাতালে জরুরি নির্দেশ

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

ঢাকার মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিলের পর সেখানে চিকিৎসাধীন রোগীদের সেবা নিশ্চিত করতে ছয়টি সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়। এতে হাসপাতালটিতে ভর্তি থাকা শতাধিক রোগী চিকিৎসা সংকটে পড়েন।

এ পরিস্থিতিতে রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ছয়টি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রেফার করা রোগীদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দিতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত