শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ রোগীদের চিকিৎসায় ৬ হাসপাতালে জরুরি নির্দেশ

ঢাকার মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিলের পর সেখানে চিকিৎসাধীন রোগীদের সেবা নিশ্চিত করতে ছয়টি সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়। এতে হাসপাতালটিতে ভর্তি থাকা শতাধিক রোগী চিকিৎসা সংকটে পড়েন।এ পরিস্থিতিতে রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ছয়টি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রেফার করা রোগীদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দিতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ রোগীদের চিকিৎসায় ৬ হাসপাতালে জরুরি নির্দেশ