সীমান্তে অপরাধ বা অনুপ্রবেশের ঘটনায় কাউকে হত্যা করা হলে সেটিকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সীমান্তের জিরো লাইনে বা আন্তর্জাতিক সীমান্তে কোনো বাহিনী যদি কাউকে হত্যা করে, তখন সেটিকে বর্ডার কিলিং বলা যেতে পারে। তবে কেউ যদি অপরাধ করে বা অবৈধভাবে অনুপ্রবেশ করে, তাহলে সেটি সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী বিষয়টি দেখা হয়।
তিনি আরও বলেন, অনুপ্রবেশ বা অপরাধের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দেশের এখতিয়ার। এ ধরনের ঘটনাকে সবসময় ‘বর্ডার কিলিং’ বলা ঠিক নয়।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি জানান, বাংলাদেশ সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ পুশইন বা পুশব্যাক প্রতিরোধে প্রস্তুত আছে।
আগামী বিএসএফ-বিজিবি ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬