রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

মেজবাউর রহমান সুমনের সিনেমা

অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে ‘রইদ’

অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে ‘রইদ’
রইদ সিনেমার শুটিংয়ে নাজিফা তুষি। ছবি : সংগৃহীত

বাংলাদেশের হয়ে ৯৯তম অস্কারে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

‘রইদ’ অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে।

এ বছরের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে আলোচনায় আসে। গল্প নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও সিনেমাটিতে নাজিফা তুষির অভিনীত চরিত্রটি প্রশংসা পায়।

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য এবার মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা চূড়ান্ত পর্যায়ে জায়গা করে নেয়। সেখান থেকে বাংলাদেশের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’।

সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধিমান।

অস্কারে বাংলাদেশের হয়ে মনোনয়নের জন্য জমা পড়া পাঁচটি সিনেমা হলো’ রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।

#রইদ #অস্কারেবাংলাদেশ #বাংলাদেশিসিনেমা

চেকপোস্ট

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে ‘রইদ’

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের হয়ে ৯৯তম অস্কারে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

‘রইদ’ অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে।

এ বছরের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে আলোচনায় আসে। গল্প নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও সিনেমাটিতে নাজিফা তুষির অভিনীত চরিত্রটি প্রশংসা পায়।

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য এবার মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা চূড়ান্ত পর্যায়ে জায়গা করে নেয়। সেখান থেকে বাংলাদেশের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’।

সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধিমান।

অস্কারে বাংলাদেশের হয়ে মনোনয়নের জন্য জমা পড়া পাঁচটি সিনেমা হলো’ রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত