নিরাপত্তাজনিত কারণে গত বছর পাকিস্তানি শিল্পীদের নিয়ে আয়োজিত কয়েকটি কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছিল। এর মধ্যে বাংলাদেশে এসেও পারফর্ম না করে ফিরে যেতে হয়েছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশকে। তবে এবার মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ঢাকায় পারফর্ম করতে যাচ্ছে পাকিস্তানের চারটি জনপ্রিয় ব্যান্ড।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘রেডমি নোট ১৭’-এর আয়োজনে অনুষ্ঠিত হবে ‘মাহাক্স রিপাবলিক’ শিরোনামের কনসার্ট।
এ আয়োজনে এক মঞ্চে গান পরিবেশন করবে পাকিস্তানের জনপ্রিয় তিন ব্যান্ড—ভয়েস অব জুনুন, জাল দ্য ব্যান্ড ও ফিচারিং রক্সেন। আয়োজকদের দাবি, প্রথমবারের মতো পাকিস্তানের এই তিন ব্যান্ড একসঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে।
পাকিস্তানি ব্যান্ডগুলোর পাশাপাশি কনসার্টে পারফর্ম করবে বাংলাদেশের নেমেসিস, লেভেল ফাইভ, শিরোনামহীন ও নগর বাউল (জেমস)।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্ট আয়োজনের প্রয়োজনীয় সব ধরনের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
কনসার্টটির টিকিট বিক্রি হচ্ছে চারটি ক্যাটাগরিতে। রেগুলার টিকিটের দাম ১ হাজার ৪৯৯ টাকা, প্রিমিয়াম ৩ হাজার ৪৯৯ টাকা, ভিআইপি ৬ হাজার ৯৯৯ টাকা এবং ‘মিট অ্যান্ড গ্রিট’ টিকিটের মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর পরদিনই অর্থাৎ ২৬ সেপ্টেম্বর বাংলাদেশে পারফর্ম করবে পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড কাভিশ। পূর্বাচলের সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হবে এ কনসার্ট।
এ আয়োজনে বাংলাদেশের শিরোনামহীন ও মেঘদল ব্যান্ডও পারফর্ম করবে। কনসার্টটির সাধারণ টিকিটের দাম ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা।
উল্লেখ্য, কাভিশের এ কনসার্টটি গত বছরের ডিসেম্বরেও আয়োজনের কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছিল। এবার নতুন করে কনসার্টটির আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬