খুলনার সোনাডাঙ্গায় অভিযানে চালিয়ে দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল (৫৫)কে গ্রেফতার করেছে এসআরবি -৬ ও এসআরবি -৮ এর যৌন আভিযানিক দল। শনিবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে এসআরবি-৬, সদর কোম্পানি ও এসআরবি -৮, সদর কোম্পানির যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসআরবি;৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, এসময়ে খুলনা রুপসা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃত জয়নাল বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। জাানযায়, ১৯৯৯ সালে খুলনা জেলার রুপসা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতিতভাবে প্রমানিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
একই সাথে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে আসামি দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলেন। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬