মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আসামি ধরতে অভিযান

অভয়নগরে ভাড়া বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি: প্রতিকী

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া ও পূর্ব বিরোধের জেরে মোঃ আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার বোয়ালমারী পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে এবং জয়েন ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় তার নিজস্ব ৬ তলা ভবনের সামনে। স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় নওয়াপাড়া পীরবাড়ির শাহ মাহমুদ হাসান (৩৮), তার পিতা শাহ জুনায়েদসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জন মিলে আনিসুর রহমানের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে ডান চোখের নিচে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা জেনারেল হাসপাতালে রেফার করেন।

পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার (৭ মে) ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

#অভয়নগর #যশোর #ব্যবসায়ীহত্যা

চেকপোস্ট

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

অভয়নগরে ভাড়া বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া ও পূর্ব বিরোধের জেরে মোঃ আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার বোয়ালমারী পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে এবং জয়েন ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় তার নিজস্ব ৬ তলা ভবনের সামনে। স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরই ধারাবাহিকতায় নওয়াপাড়া পীরবাড়ির শাহ মাহমুদ হাসান (৩৮), তার পিতা শাহ জুনায়েদসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জন মিলে আনিসুর রহমানের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে ডান চোখের নিচে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা জেনারেল হাসপাতালে রেফার করেন।

পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার (৭ মে) ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত