যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অনুমোদনহীন একটি রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটে রহমত স্কেলের সামনে তাজরী কয়লার ডাম্প-সংলগ্ন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ইসরা একাডেমির হেফজ ও নাজেরা বিভাগের আবাসিক শিক্ষক মো. হুসাইন।
স্থানীয় পথচারী ও এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসরা একাডেমির পরিচালকের বরাতে জানা যায়, নিহত মো. হুসাইন যশোর জেলার মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা এবং আসাদুজ্জামানের ছেলে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় নিজ গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬