জামালপুর শহরের রানীগঞ্জ বাজার যৌনপল্লীতে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৮৮৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় আরেকজন মাদক কারবারি পালিয়ে যায়।
শুক্রবার সন্ধ্যায় যৌনপল্লীর ডিউটি ম্যান মফিজের ভাড়াটিয়ার ঘরসহ ৩, ১০ ও ১১ নম্বর বাড়িতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় চারজন নারী মাদক কারবারির মধ্যে একজন পালিয়ে যান, তবে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের শরীর ও ঘর তল্লাশি করে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের প্রথমে ১ নম্বর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। অভিযান পরিচালনা করেন ওই ফাঁড়ির ইনচার্জ কামাল পাশা তার সঙ্গীয় ফোর্স নিয়ে। পরবর্তীতে আটক ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫