দিনাজপুরের হিলি উপজেলায় অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুজন আলী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাহমুদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হিলি থানা পুলিশের একটি দল উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি সুজন আলী এবং ওয়ারেন্টভুক্ত আসামি মাহমুদুল ইসলামকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত দুজনই ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।
হিলি থানা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে পূর্বে আদালতে সাজা ও গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি থাকায় তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬