হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সুবিধা ও পরীক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হাবিপ্রবি শাখা সংবাদ সম্মেলন করেছে।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে ১১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—স্পিড ব্রেকার রং করা, ছেলে ও মেয়েদের আবাসন ব্যবস্থা, ব্যাগ ও মোবাইল সুরক্ষা, অভিভাবকদের বসার ব্যবস্থা, পানি ও স্যালাইন সরবরাহ, জরুরি ওষুধ ও বাইক সার্ভিস, ট্রাফিক কন্ট্রোল, খাবারের মান ও দাম তদারকি, যানবাহনের ভাড়া মনিটরিং, মেসে আবাসনের সুব্যবস্থা, এবং ক্যাম্পাস এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, “ভর্তি পরীক্ষায় প্রশাসন ও শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় কাজ করবে ছাত্রদল। আমরা ইতোমধ্যেই ছেলে ও মেয়েদের হলগুলোতে থাকার ব্যবস্থা করেছি। তিনদিনব্যাপী স্টল থাকবে যাতে অভিভাবক ও শিক্ষার্থীরা বসার সুবিধা পান। জরুরি ওষুধ ও বাইক সার্ভিসও দেওয়া হবে।”
উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট—‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ পরীক্ষার আয়োজন করা হবে। মোট ১,৭৯৫ আসনের বিপরীতে ৯৪,৩৭৫ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬