চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীর বাবার মৃত্যু

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীর বাবার মৃত্যু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে এসে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত আশরাফ আলী (৬১) পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তাঁর মেয়ে অনন্যা চলতি শিক্ষাবর্ষে হাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আশরাফ আলী তাঁর মেয়েকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর ক্যাম্পাস এলাকায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি লক্ষ্য করে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির ফার্স্ট এইড টিম দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে নিয়ে যায়।

পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ পঞ্চগড়ের তাঁর নিজ বাড়িতে পাঠানো হয়েছে। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির তিনজন সদস্য মরদেহের সঙ্গে ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীর জন্য কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।”

এ ঘটনায় ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। অনেক অভিভাবক ও শিক্ষার্থী এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীর বাবার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত