চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

হাঁস কেনাবেচা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাঁস কেনাবেচা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

হবিগঞ্জের লাখাই উপজেলায় হাঁস ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।

আহতদের মধ্যে রয়েছেন— বিলাল মিয়া (৩৪), ফিরোজ মিয়া (৩৫), হাফিজুল (৩৬), বাবুল মিয়া (৩৩), রহিম মিয়া (২৫), সাহানুর (৩৪), সাদিক মিয়া (৩০), হানিফ মিয়া (১৮), ইউনুস মিয়া (৩০), নয়ন মিয়া (১৮), জাকারিয়া (২৩), কাঞ্চন মিয়া (২৪), অলি উল্লাহ (১৪)সহ আরও অনেকে।

আহতদের মধ্যে কয়েকজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতরা নাসিরনগর ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৩ ডিসেম্বর উপজেলার মোড়াকরি গ্রামে হাঁসের খামারে ‘আওয়া হাঁস’ ক্রয়-বিক্রয় নিয়ে আফজাল, আবদাল ও বর্তমান ইউপি সদস্য মরম আলীর সঙ্গে অপর পক্ষের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জেরে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের কথা থাকলেও, এর আগেই রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক, ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, পুলিশের উপপরিদর্শকসহ একদল পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রহিম, তাজুল ইসলাম ও হাজী আহাম্মদ আলী এই তিনজনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ জেলা সদর আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ওসি মো. জাহিদুল হক বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হাঁস কেনাবেচা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত