হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলার ঘোষণার পর দুপুরে অগ্নিসংযোগ
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়। তবে ঘোষণার মাত্র পাঁচ ঘণ্টার মাথায় দুপুরে একদল বিক্ষুব্ধ ব্যক্তি সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে শহরের বিভিন্ন এলাকা থেকে ১৫–২০ জন বাংলাদেশ আওয়ামী যুব লীগ-এর নেতাকর্মী কার্যালয়ে ভোরে এসে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে অফিসে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে তারা কার্যালয় ত্যাগ করেন। নেতাকর্মীরা জানান, দ্রুত কার্যালয় সংস্কার করে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।
এর প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুরে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে কার্যালয়ের সামনে জড়ো হন। তারা সকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত