মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাতেই অভিযান চালায় ডিবি পুলিশ

চারঘাটে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক ব্যবসায়ী অংকন গ্রেপ্তার

মাদকসহ মো: অংকন। ছবি : চেকপোস্ট

রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল স্কাপ মাদকসহ মো: অংকন (২৮) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটের গৌড় শহরপুর নতুনপাড়া ফুলতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই দাউদ উজ জামান আকাশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক অংকন চারঘাট উপজেলার মোক্তারপুর (গাংপাড়া) এলাকার বাসিন্দা। তার সঙ্গে থাকা খাকি রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে ৯৭ বোতল স্কাপ উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৯ হাজার ৭০০ মিলিলিটার।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, অংকনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #ডিবি_পুলিশ #চারঘাট

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চারঘাটে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক ব্যবসায়ী অংকন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল স্কাপ মাদকসহ মো: অংকন (২৮) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটের গৌড় শহরপুর নতুনপাড়া ফুলতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই দাউদ উজ জামান আকাশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক অংকন চারঘাট উপজেলার মোক্তারপুর (গাংপাড়া) এলাকার বাসিন্দা। তার সঙ্গে থাকা খাকি রঙের একটি প্লাস্টিকের বস্তা থেকে ৯৭ বোতল স্কাপ উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৯ হাজার ৭০০ মিলিলিটার।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, অংকনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত