চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে ৫৫ বিজিবির একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ১টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকে থাকা বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা জিরাগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। এদিকে একই এলাকায় ভোররাত ৪টার দিকে পৃথক আরেকটি অভিযানে আরও একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই ট্রাকের বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে পরিবহনকালে থাকা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার সিজার মূল্য আনুমানিক ৪০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। অবৈধভাবে দেশে আনা এসব ভারতীয় জিরা সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতি সুরক্ষা ও সীমান্ত এলাকায় চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনসাধারণকে চোরাচালান প্রতিরোধে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত