চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি বড় ধরনের সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে অভিনব কৌশলে পাচারের সময় প্রায় ২ কোটি ০৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, পাথরবোঝাই ট্রাকের নিচে বস্তাবন্দি অবস্থায় অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস লুকিয়ে রাখা হয়েছে। পাচারের উদ্দেশ্যে বহন করা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ২ কোটি ০৪ লাখ টাকা। অবৈধভাবে আমদানি করা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত