চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সৈয়দপুরে পৌর বিএনপির মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সৈয়দপুরে পৌর বিএনপির মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের একটি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলসহ বিভিন্ন ওয়ার্ড শাখার নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মতবিনিময় সভায় ওয়ার্ডের নেতাকর্মীরা আগামী পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকারকে অংশগ্রহনের জন্য আহবান জানান এবং সকলে ঐক্যমত পোষন করেন যে, এই মূহুর্তে বিএনপির দরকার একজন ক্লিন ইমেজের নেতৃত্ব যেটা রশিদুল হক সরকারে বিকল্প নেই। বক্তারা বলেন, জুলাই আন্দেলনে উনার দুই ছেলে সামনে থেকে নেতৃত্বে দিয়ে তিনি ও তার দুই ছেলেও ফ্যাসিবাদী মামলার স্বীকার হন। সৈয়দপুরে বিএনপির পুন:জাগরনের জন্য দুর্ণীতিমুক্ত নেতৃত্ব প্রয়োজন আর রশিদুল হক সরকার এক্ষেত্রে অতুলণীয়। তাই সকল ওয়ার্ড একমত যে এবার পৌর বিএনপি থেকেই মেয়র প্রার্থী থাকতে হবে। সভাপতির বক্তব্যে আলহাজ্ব রশিদুল হক সরকার বলেন, মাহে রমজান মাস চলছে। এ সময় দুস্থ রোজাদারদের পাশে দাঁড়াতে হবে। মানুষের পাশে থাকলেই মানুষ তার প্রতিদান দিবে। সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সৈয়দপুরে পৌর বিএনপির মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত