চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সৈয়দপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সৈয়দপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুরেও সংগঠনটি বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি শুরু হয়। সেটি শহীদ ডা :জিকরুল হক সড়ক ও শেরে বাংলা সড়ক প্রদক্ষিণ করে। পরে জিআরপি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সভাপতি মো: মেহেদী হাসান, সেক্রেটারি মো: জাহিদ হোসেন, অফিস সম্পাদক মো: ফাইম ইসলাম। উপজেলা সভাপতি মেহেদী হাসান বলেন, ছাত্রশিবির দেশের ছাত্রসমাজকে নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উপস্থিত ছিলেন শহর ইসলামী ছাত্রশিবির সভাপতি মো: হাফিজুল ইসলাম, শহর সেক্রেটারি মো: হাবিবুল্লাহ মেজবা, বায়তুল মাল সম্পাদক রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সৈয়দপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুরেও সংগঠনটি বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি শুরু হয়। সেটি শহীদ ডা :জিকরুল হক সড়ক ও শেরে বাংলা সড়ক প্রদক্ষিণ করে। পরে জিআরপি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সভাপতি মো: মেহেদী হাসান, সেক্রেটারি মো: জাহিদ হোসেন, অফিস সম্পাদক মো: ফাইম ইসলাম। উপজেলা সভাপতি মেহেদী হাসান বলেন, ছাত্রশিবির দেশের ছাত্রসমাজকে নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উপস্থিত ছিলেন শহর ইসলামী ছাত্রশিবির সভাপতি মো: হাফিজুল ইসলাম, শহর সেক্রেটারি মো: হাবিবুল্লাহ মেজবা, বায়তুল মাল সম্পাদক রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত