সৈয়দপুরে আল ফারুক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
নীলফামারী জেলা তথা রংপুর বিভাগের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুরের আল ফারুক একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, চব্বিশের শহীদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, আল ফারুক একাডেমির সাবেক সভাপতি ও ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি গোলাম মোস্তফা বিএসসি, সাবেক বিশিষ্ট ক্রীড়াবিদ মো. আবুল কাশেম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল আওয়াল মিলন, বাঙালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, ম্যারিগোল্ড ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক সৈয়দা রুখসানা জামান শানুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকগণ এবং আল ফারুক একাডেমির শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য, সাংবাদিক ও সুধীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। শিক্ষকদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী শিক্ষক ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক নজরুল ইসলামের নিদের্শনায় সহকারী শিক্ষক মামুনুর রহমান রাজু।
আলোচনা সভার পর কৃতি শিক্ষার্থী, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর মাঝে দেশাত্মবোধক, হামদ, নাত ও জুলাই চেতনার সঙ্গীত পরিবেশন করে প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষক শফিকুল ইসলামও একটি ইসলামি সঙ্গীত পরিবেশন করেন। শেষে দোয়া মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত