চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী থেকে ৪ জেলে উদ্ধার ও আগ্নেয়াস্ত্র জব্দ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী থেকে ৪ জেলে উদ্ধার ও আগ্নেয়াস্ত্র জব্দ

খুলনার সুন্দরবনের শিবসা আরবাউনি এলাকা থেকে কোস্টগার্ড মুক্তিপনের দাবিতে ১০ দিন জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত জেলেরা হলেন- মোঃ মফিজুল ইসলাম (৪২), মোঃ হাবিবুর রহমান (৩৭), মোঃ হাবিবুর রহমান (৩৫), শাহাজাহান গাজী  (৪০)।

এরা সকলে খুলনার কয়রা, শ্যামনগর ও দাকোপ উপজেলার বাসিন্দা। কোস্টগার্ড জানায়, জাহাঙ্গীর বাহিনী তাদের ১০ দিন ধরে আটক রেখে মুক্তিপন আদায় করার জন্য নির্যাতন চালিয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, উদ্ধার অভিযানের সময় বনদস্যুদের দৌরাত্ম্য রুখতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। দস্যুরা পালিয়ে গেলে কোস্টগার্ড বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক, ২টি এয়ার গান এবং ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ সময় মোটা অংকের মুক্তিপন দাবিতে অপহরণ করা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।

কোস্টগার্ড আরও জানায়, সুন্দরবনের বিভিন্ন এলাকায় জাহাঙ্গীর বাহিনী এখনও দাপিয়ে বেড়াচ্ছে। তারা জিম্মি অপহরণ, মারধর ও মাছ-কাকড়া লুটের মতো অপরাধ চালাচ্ছে। উদ্ধারকৃত জেলেদের ও জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনি ব্যবস্থার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এই অভিযান বনদস্যুদের দাপট কমানোর ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী থেকে ৪ জেলে উদ্ধার ও আগ্নেয়াস্ত্র জব্দ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

খুলনার সুন্দরবনের শিবসা আরবাউনি এলাকা থেকে কোস্টগার্ড মুক্তিপনের দাবিতে ১০ দিন জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত জেলেরা হলেন- মোঃ মফিজুল ইসলাম (৪২), মোঃ হাবিবুর রহমান (৩৭), মোঃ হাবিবুর রহমান (৩৫), শাহাজাহান গাজী  (৪০)।

এরা সকলে খুলনার কয়রা, শ্যামনগর ও দাকোপ উপজেলার বাসিন্দা। কোস্টগার্ড জানায়, জাহাঙ্গীর বাহিনী তাদের ১০ দিন ধরে আটক রেখে মুক্তিপন আদায় করার জন্য নির্যাতন চালিয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, উদ্ধার অভিযানের সময় বনদস্যুদের দৌরাত্ম্য রুখতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। দস্যুরা পালিয়ে গেলে কোস্টগার্ড বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক, ২টি এয়ার গান এবং ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ সময় মোটা অংকের মুক্তিপন দাবিতে অপহরণ করা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।

কোস্টগার্ড আরও জানায়, সুন্দরবনের বিভিন্ন এলাকায় জাহাঙ্গীর বাহিনী এখনও দাপিয়ে বেড়াচ্ছে। তারা জিম্মি অপহরণ, মারধর ও মাছ-কাকড়া লুটের মতো অপরাধ চালাচ্ছে। উদ্ধারকৃত জেলেদের ও জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনি ব্যবস্থার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এই অভিযান বনদস্যুদের দাপট কমানোর ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত