চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

সুন্দরবনে বিশেষ অভিযানে কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ আগস্ট) ভোরে শেলা নদী সংলগ্ন তাম্বুল বুনিয়া খাল এলাকায় কোস্টগার্ড মোংলা বেইসের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আলমগীর হোসেন সাগর (৪৫) নামে এক সহযোগীকে আটক করা হয়।

আটক আলমগীর মোংলা উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি ও অস্ত্র-গোলাবারুদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।

কোস্টগার্ড জানায়, আটককৃত আসামি ও জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক আরও বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫

featured Image

সুন্দরবনে বিশেষ অভিযানে কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ আগস্ট) ভোরে শেলা নদী সংলগ্ন তাম্বুল বুনিয়া খাল এলাকায় কোস্টগার্ড মোংলা বেইসের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আলমগীর হোসেন সাগর (৪৫) নামে এক সহযোগীকে আটক করা হয়।

আটক আলমগীর মোংলা উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি ও অস্ত্র-গোলাবারুদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।

কোস্টগার্ড জানায়, আটককৃত আসামি ও জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক আরও বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত