চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুন্দরবনে অপহরণ নাটক: অস্ত্রসহ বনদস্যু মাসুম মৃধা গ্রেপ্তার

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুন্দরবনে অপহরণ নাটক: অস্ত্রসহ বনদস্যু মাসুম মৃধা গ্রেপ্তার

সুন্দরবনে পর্যটক ও রিসোর্ট মালিক অপহরণের ঘটনায় বনদস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধা (২৩) ও তার সহযোগী ইফাজ ফকিরকে (২৫) আটক করেছে মোংলা কোস্ট গার্ড। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে অস্ত্র, গোলাবারুদ ও জিম্মিদের মালামাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত মাসুম মৃধা খুলনার তেরোখাদা উপজেলার বিপ্র আজগড়া গ্রামের মোছা মৃধার ছেলে এবং তার সহযোগী ইফাজ ফকির একই উপজেলার আক্তার ফকিরের ছেলে।

কোস্ট গার্ড জানায়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে বুধবার (৭ জানুয়ারি) তেরোখাদা থানাধীন ধানখালী এলাকা থেকে বনদস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২টি দেশীয় কুড়াল, ১টি দা, ১টি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও অপহৃত পর্যটকদের ৫টি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২ জানুয়ারি) সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুরখাল এলাকায় নৌভ্রমণের সময় বনদস্যু মাসুম বাহিনী রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানার পর কোস্ট গার্ড ড্রোন নজরদারি, ফিনান্সিয়াল ট্রেসিং ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে টানা ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে অপহৃতদের নিরাপদে উদ্ধার করে।

এ ঘটনায় কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪), মেহেদী হাসান (১৯), আলম মাতব্বর (৩৮), অয়ন কুন্ডু (৩০), ইফাজ ফকির (২৫), জয়নবী বিবি (৫৫) ও মোছা মৃধাকে (৫৫) সুন্দরবন, দাকোপ ও খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুন্দরবনে অপহরণ নাটক: অস্ত্রসহ বনদস্যু মাসুম মৃধা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত