চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে আড়াই লাখ টাকার ভারতীয় মদ আটক করলো বিজিবি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জ সীমান্তে আড়াই লাখ টাকার ভারতীয় মদ আটক করলো বিজিবি

সুনামগঞ্জ সীমান্তে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শনিবার দুপুরে পৃথক দুটি অভিযানে এ মদ জব্দের কথা জানায় বিজিবি।

বিজিবির তথ্যমতে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডুলুরা এলাকায় নারায়নতলা বিওপির টহল দল অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১২১২/১০ এর ২০০ গজ ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ২ হাজার ৫০০ টাকা।

এছাড়া একই দিন রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় চাঁনপুর বিওপির সদস্যরা অভিযান চালায়। সেখানে সীমান্ত পিলার ১২০২/৭-এস থেকে ১৫০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা।

দুই অভিযানে মোট ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার বাজারমূল্য দাঁড়ায় ২ লাখ ৪৯ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে আড়াই লাখ টাকার ভারতীয় মদ আটক করলো বিজিবি

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image

সুনামগঞ্জ সীমান্তে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শনিবার দুপুরে পৃথক দুটি অভিযানে এ মদ জব্দের কথা জানায় বিজিবি।

বিজিবির তথ্যমতে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডুলুরা এলাকায় নারায়নতলা বিওপির টহল দল অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১২১২/১০ এর ২০০ গজ ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ২ হাজার ৫০০ টাকা।

এছাড়া একই দিন রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় চাঁনপুর বিওপির সদস্যরা অভিযান চালায়। সেখানে সীমান্ত পিলার ১২০২/৭-এস থেকে ১৫০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা।

দুই অভিযানে মোট ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার বাজারমূল্য দাঁড়ায় ২ লাখ ৪৯ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত