চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সুনামগঞ্জে বিএনপির সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জে বিএনপির সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ সোমবার (২৫ আগস্ট) বিকেলে আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের সভাপতিত্ব করেন লক্ষণশ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ফারুক আহমেদ এবং সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এপিপি অ্যাড. আতিকুর রহমান আতিক। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, কাজী নাসিম উদ্দিন লালা, বিএনপি নেতা ফুল মিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু, যুগ্ন আহবায়ক আব্দুর রহিম প্রমুখ।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হক। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবাজ উদ্দিন, সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল আলম।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে বিএনপির সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫

featured Image

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ সোমবার (২৫ আগস্ট) বিকেলে আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের সভাপতিত্ব করেন লক্ষণশ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ফারুক আহমেদ এবং সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এপিপি অ্যাড. আতিকুর রহমান আতিক। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, কাজী নাসিম উদ্দিন লালা, বিএনপি নেতা ফুল মিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু, যুগ্ন আহবায়ক আব্দুর রহিম প্রমুখ।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হক। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবাজ উদ্দিন, সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল আলম।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত