সুনামগঞ্জে এক প্রবাসীর অর্ধকোটি টাকার স্বর্ণসহ ডলার চুরি মামলায় নারীসহ আটক- ৫
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
সুনামগঞ্জ শহরের আলোচিত ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণসহ ডলার চুরি মামলার রহস্য উদঘাটন করে এক নারীসহ ৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার গভীর রাত থেকে শুরু করে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা এলাকায় এবং সুনামগঞ্জ পৌর শহরের আলীপাড়াসহ বিভিন্ন পাড়ায় অভিযান পরিচালনা করে চোরদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জানা যায় গত ১২ মার্চে রেমিটেন্স যোদ্ধা এক লন্ডন প্রবাসী বাড়িতে আসেন। উক্ত চোরেরা সুযোগ বুঝে পূর্ব পরিকল্পনা মতে লন্ডন প্রবাসীর বাড়ি হতে প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণ, বৈদেশিক মুদ্রাসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র।
বিষয়টি আমলে নিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই জহির উদ্দিন কে তদন্তের ভার অর্পণ করেন থানার ওসি রতন শেখ পিপিএম।
পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিরলস প্রচেষ্টায় প্রথমে মামলার মূল আসামি জাবেদকে গ্রেফতার করা হয়। আসামি জাবেদের স্বীকারোক্তি মতে অপর আসামি বিষ্ণু বণিক (স্বর্ণ ব্যবসায়ী) ও ময়না এবং তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।
আসামিরা হলো-হরের উত্তর আরপিননগর ( পশ্চিম বাজার) এলাকার কবির হোসেনের ছেলে মো. ময়না মিয়া (৩২)।
হাসননগর এলাকার তাজউল্লাহ'র ছেলে মো. বাচ্চু মিয়া (৪৮)।
রায়পাড়া এলাকার মৃত- রাজেন্দ্র বণিকের ছেলে বিষ্ণু বনিক (৬৩), জাবেদ হোসেন (৩৪), পিতা-জাহের আলী, সে পূর্ব তেঘরিয়া আবাসিক এলাকার জাহের আলীর ছেলে জাবেদ হোসেন (৩৪) ।
ময়না মিয়ার স্ত্রী লিজা বেগম (২৬)। সে উত্তর আরফিননগর (পশ্চিম বাজার),এলাকার বাসিন্দা।
এই অভিযানে মাঠে থেকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ও সদর মডেল থানার ওসি রতন সেখ পিপিএম।
এ বিষয়ে রতন শেখ জানান, গতরাতে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিরলস প্রচেষ্টায় প্রথমে মামলার মূল আসামি জাবেদকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জাবেদের স্বীকারোক্তিতে বাকীদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত