চেক পোস্ট

মূল পাতা

বিনোদন

সালমানের সিনেমায় ছিল আন্ডারওয়ার্ল্ড যোগ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সালমানের সিনেমায় ছিল আন্ডারওয়ার্ল্ড যোগ
বলিউড ভাইজানের ২৫ বছর আগের এক সিনেমায় ‘আন্ডারওয়ার্ল্ডে’র সংযোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পরিচালক রাম গোপাল ভার্মা। ২০০১ সালে সালমান খানের ‘চোরি চোরি চুপকে চুপকে’ সিনেমায় আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র নিয়ে বলিউডে অনেক বিতর্ক হয়। সে বিষয়ে দীর্ঘ সময় পর মুখ খুললেন পরিচালক। বিভিন্ন জটিলতা পেরিয়ে বলিউড ভাইজানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র শেষ পর্যায়ের কাজ চলছে। এরই মধ্যে ২৫ বছর আগের তার জনপ্রিয় রোমান্টিক সিনেমাটি নিয়ে ফের বিতর্কে। সিনেমাটির প্রযোজকের সঙ্গে ‘আন্ডারওয়ার্ল্ড’র গভীর সংযোগের কথা উল্লেখ করে রাম গোপাল ভার্মা নেপথ্যের কাহিনি বর্ণনা করলেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই সিনেমার প্রযোজক নাজিম রিজভির সঙ্গে মাফিয়া কিং ছোটা শাকিলের যোগাযোগ ছিল। ভারত শাহ নামে এক ব্যক্তি ওই প্রজেক্টে অর্থায়ন করছিলেন, তখন বিভিন্ন ব্যক্তি আন্ডারওয়ার্ল্ডের নামে তার কাছে টাকা দাবি করে। নাজিম রিজভি সে সময় দেনদরবার করে পরিস্থিতি সামাল দেন। পরে বিষয়টি পুলিশের নজরে আসে। সে সময় প্রযোজকের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের গোপন সংযোগ আড়াল করায় ভারত শাহকে এক বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। পরে মুম্বাই পুলিশ নাজিম রিজভিকেও গ্রেপ্তার করে। সে সময় মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির কালো টাকা বলিউডে পাচার করে সাদা করা হতো, সালমানের জনপ্রিয় সিনেমাটিও পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে অনেকের ধারণা। তবে সব বিতর্ক ছাপিয়ে সেটি হয়ে ওঠে সালমান খানের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় সিনেমায়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সালমানের সিনেমায় ছিল আন্ডারওয়ার্ল্ড যোগ

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত