চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাদুল্লাপুরে জামিনে এসে বাদী পরিবারে হামলা-অগ্নিসংযোগ, আহত ৭

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাদুল্লাপুরে জামিনে এসে বাদী পরিবারে হামলা-অগ্নিসংযোগ, আহত ৭
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি নারীঘটিত মামলার আসামিরা জামিনে এসে বাদী পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গংগানারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় বাদী পক্ষের লোকজন আহত হন এবং কয়েকটি ঘরবাড়ি আগুনে পুড়ে যায়। আহতরা হলেন— গংগানারায়ণপুর গ্রামের আনোয়ারুল সরকারের স্ত্রী ফাতেমা বেগম, মৃত হাকিম উদ্দিন সরকারের ছেলে আব্দুল হামিদ সরকার, মৃত মজিবর রহমানের ছেলে এনামুল হক, মৃত বাবর আলী সরকারের ছেলে আনোয়ারুল সরকার, আমারুল ইসলামের ছেলে ফুয়াদ মিয়া ও এনামুল হকের ছেলে রিফাত মিয়া। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নারীঘটিত ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে একই গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব সরকার, সাদেকুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলার আসামিরা আদালত থেকে জামিনে বের হন। এরই জেরে মঙ্গলবার দুপুরে তারা ক্ষিপ্ত হয়ে বাদী পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বাদী ও তার স্বজনদের মারধর করে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাদুল্লাপুরে জামিনে এসে বাদী পরিবারে হামলা-অগ্নিসংযোগ, আহত ৭

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত