চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাদুল্লাপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাদুল্লাপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। শুক্রবার সকাল দিকে সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রশিবির শিক্ষা, নৈতিকতা ও আদর্শিক চেতনায় শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা দেশের কল্যাণে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করে। উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী দিনগুলোতেও বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও দাওয়াতি কর্মসূচি পালন করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাদুল্লাপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। শুক্রবার সকাল দিকে সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রশিবির শিক্ষা, নৈতিকতা ও আদর্শিক চেতনায় শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা দেশের কল্যাণে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করে। উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী দিনগুলোতেও বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও দাওয়াতি কর্মসূচি পালন করা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত