চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অস্ত্র-গুলি উদ্ধার হয়েছে। শুক্রবার(৬ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কৈখালী বিওপির নায়েক সুবেদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল ভারত সীমান্তবর্তী গোলাখালীতে একটি চিংড়ী ঘেরে মাটিতে পুতে রাখা সাড়ে ৫লাখ টাকা মূল্যের ১২টি ইয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রীং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা সুন্দরবনে পালিয়ে যায়। রিভাইরাইন বর্ডারগার্ড কোম্পানী নীলডুমুর অতিরিক্তি পরিচালক অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ (এন), বিএন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে আনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা অব্যহত আছে তিনি জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অস্ত্র-গুলি উদ্ধার হয়েছে। শুক্রবার(৬ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কৈখালী বিওপির নায়েক সুবেদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল ভারত সীমান্তবর্তী গোলাখালীতে একটি চিংড়ী ঘেরে মাটিতে পুতে রাখা সাড়ে ৫লাখ টাকা মূল্যের ১২টি ইয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রীং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারীরা সুন্দরবনে পালিয়ে যায়। রিভাইরাইন বর্ডারগার্ড কোম্পানী নীলডুমুর অতিরিক্তি পরিচালক অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ (এন), বিএন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে আনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা অব্যহত আছে তিনি জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত