সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ এর লাখাই প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
হবিগঞ্জ - লাখাই - শায়েস্তাগঞ্জ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ এর সঙ্গে লাখাই প্রেসক্লাব এর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাতে সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ এর বাসভবনে লাখাই প্রেসক্লাবে এর নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসক্লাবে এর পক্ষে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবে এর সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ, সহসভাপতি আশীষ দাশগুপ্ত, মহিউদ্দিন আহমেদ রিপন, মাওলানা জালাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, সাংবাদিক সুশীল চন্দ্র দাস, পারভেজ হাসান সহ প্রেসক্লাবে সদস্য বৃন্দ।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ বলেন লাখাই উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের উপর গুরুত্বারোপ করে বলেন লাখাই উপজেলার বিরাজমান সমস্যা নিরসনে সম্ভব সবকিছু করতে আমি বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এর পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, নদীনালা খাল-বিলের নাব্যতা ফিরিয়ে আনতে, শিল্প বর্জের থেকে সুতাং নদী রক্ষা, ব্রীজ কালভার্টের নির্মানের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা র উন্নয়ন বর্তমান সরকারের সকল পদক্ষেপ যথাযথ ভাবে বাস্তবায়নের লক্ষ্য কাজ করে যাব। সাংবাদিক বৃন্দ এলাকার সমস্যা গুলো চিন্তিত করে তা তুলে ধরে সহযোগিতা করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত