মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল সবুজবাগ টমটম স্ট্যান্ডে আয়োজিত ক্যাম্পে দুই ঘণ্টাব্যাপী শতাধিক নারী ও পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অংশগ্রহণকারীদের তাৎক্ষণিকভাবে রক্তের গ্রুপের ফলাফল জানানো হয়।
ক্যাম্পে টেকনেশিয়ান হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মঈনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য জাহেদ হাসান, আরিয়ান আহমেদ লতিফ, মোঃ রাকিব ও মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য সদস্যরা।
সভাপতি মঈনুল ইসলাম বলেন, “মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের কোনো বিকল্প নেই। রক্তদানের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬