চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

শিশুদের মেধা ও শারীরিক বিকাশে ক্রীড়া উৎসব ফরিদগঞ্জে

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিশুদের মেধা ও শারীরিক বিকাশে ক্রীড়া উৎসব ফরিদগঞ্জে

ফরিদগঞ্জে সেকদি ব্যাপারী বাড়ী ইসলামীক একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে একাডেমীর মাঠে ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো: আলাউদ্দিন বেপারী।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রধান অতিথি আলাউদ্দ্দিন বেপারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিশুদের **শারীরিক ও মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হতে অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন।”

এসময় একাডেমীর প্রধান শিক্ষক মো: ইমাম হোসেন জমাদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সহ-সুপার আতোয়ার রহমান সাকিব। উপস্থিত ছিলেন সহ-ব্যবস্থাপনা পরিচালক খাদিজা সুলতানা, প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ দাস, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ।

শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানের উল্লাস উদ্দীপনা আরো বৃদ্ধি করে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শিশুদের মেধা ও শারীরিক বিকাশে ক্রীড়া উৎসব ফরিদগঞ্জে

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

ফরিদগঞ্জে সেকদি ব্যাপারী বাড়ী ইসলামীক একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে একাডেমীর মাঠে ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো: আলাউদ্দিন বেপারী।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রধান অতিথি আলাউদ্দ্দিন বেপারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিশুদের **শারীরিক ও মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হতে অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন।”

এসময় একাডেমীর প্রধান শিক্ষক মো: ইমাম হোসেন জমাদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সহ-সুপার আতোয়ার রহমান সাকিব। উপস্থিত ছিলেন সহ-ব্যবস্থাপনা পরিচালক খাদিজা সুলতানা, প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ দাস, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ।

শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানের উল্লাস উদ্দীপনা আরো বৃদ্ধি করে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত