হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের নিয়মিত চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইন্সপেক্টর সঞ্জয় চক্রবর্তী তাঁর সঙ্গীয় ফোর্স।
পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় ঢাকামুখী একটি খোলা পিকআপ (রেজিস্ট্রেশন নং: সিলেট মেট্রো-ন ১১-০৮৫৯) তল্লাশি করে চালক মো. নবী হোসেনকে (পিতা: মো. মঞ্জিল মিয়া, গ্রাম: আলীপুর, থানা: বিশ্বম্ভরপুর, জেলা: সুনামগঞ্জ) আটক করা হয়। এসময় গাড়ি থেকে ভারতীয় তৈরি Clop-G (Clobetasol Propionate & Gentamicin Cream) নামীয় ঔষধ ৩৫ কার্টুনে মোট ৬ হাজার পিস এবং ভারতীয় তৈরি ফুচকা ১৫ বস্তা (মোট ৭৫০ কেজি) উদ্ধার করা হয়।
অবৈধভাবে আনা এসব পণ্য জব্দ করে প্রাথমিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫