চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভা: মঞ্চ নির্মাণের প্রস্তুতি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভা: মঞ্চ নির্মাণের প্রস্তুতি

আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মাঠে নির্বাচনী জনসভার প্রস্তুতি জোরদার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-০৩ আসনের মনোনীত প্রার্থী জি কে গউছ। পরিদর্শনকালে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ওলামদল ও জমিয়তে উলামায়ে ইসলামের জেলা নেতৃবৃন্দও অংশ নেন।

পরিদর্শনকালে জি কে গউছ জানান, ঢাকা–সিলেট মহাসড়কের পাশের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের বিশাল মাঠে একটি বৃহৎ, শান্তিপূর্ণ ও ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের প্রমাণ হিসেবে কাজ করবে।

তিনি আরও জানান, মঞ্চের আকার হবে ৭০×৩০ ফুট, এবং সাংবাদিকদের জন্য ২০×১০ ফুটের গ্যালারি নির্মাণ করা হবে। ইতোমধ্যে মঞ্চ নির্মাণের খুঁটি গাঁথার কাজ সম্পন্ন হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটে ধারাবাহিক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থী আশা প্রকাশ করেন, জনসভায় প্রায় দুই লক্ষ মানুষ অংশগ্রহণ করবেন।

মাঠ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সভাপতি কামরুল হাসান রিপন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সংলাপ ও পর্যালোচনায় মঞ্চ নির্মাণ, সাংবাদিক গ্যালারি, জনসমাগম নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভা: মঞ্চ নির্মাণের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত