বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল এলাকায় বিএনপির নির্বাচন অফিস উদ্বোধন করা হয়েছে। শাজাহানপুর–গাবতলী (বগুড়া-৭) আসনে বিএনপির প্রার্থী মোর্শেদ মিল্টনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে এ নির্বাচন অফিস চালু করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার।
আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ নির্বাচন পরিচালনা কমিটির আড়িয়া ইউনিয়নের উপদেষ্টা শাহাদত হোসেন, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুহসিন আলী, সাবেক ছাত্রনেতা এটিএম শহীদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তারা সাংগঠনিক শক্তি আরও সুসংহত করে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬