চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

লোডশেডিংয়ের মধ্যে সুখবর, চালু হচ্ছে আদানি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লোডশেডিংয়ের মধ্যে সুখবর, চালু হচ্ছে আদানি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট

আদানির বিদ্যুৎকেন্দ্র-এর বন্ধ হয়ে যাওয়া ইউনিট থেকে আগামী ২৬ এপ্রিলের মধ্যে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে সমস্যা তৈরি হয়েছে, ফলে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে এবং দেশজুড়ে লোডশেডিং করতে হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুতের চাহিদা যেখানে প্রায় ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট, সেখানে উৎপাদন হচ্ছে প্রায় ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট। ফলে এক দিনে প্রায় দুই থেকে তিন হাজার মেগাওয়াট ঘাটতি তৈরি হচ্ছে।

উম্মে রেহানা জানান, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ১২ হাজার মেগাওয়াটের বেশি হলেও গ্যাস সংকটের কারণে অর্ধেকের মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

তিনি আরও বলেন, আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হওয়া ইউনিটটি ২৬ এপ্রিলের মধ্যে মেরামত শেষে পুনরায় চালু হবে।

এর আগে কারিগরি ত্রুটির কারণে গত ২২ এপ্রিল ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গ্রিড কোম্পানি সূত্রে জানা যায়, উৎপাদন একসময় ১৪৯৯ মেগাওয়াট থাকলেও তা কমে প্রায় ৭৫০ মেগাওয়াটে নেমে আসে।

পিডিবি জানায়, ইউনিটটির বিয়ারিং থেকে সতর্ক সংকেত পাওয়ার পর বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ করা হয়। মেরামতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লোডশেডিংয়ের মধ্যে সুখবর, চালু হচ্ছে আদানি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

আদানির বিদ্যুৎকেন্দ্র-এর বন্ধ হয়ে যাওয়া ইউনিট থেকে আগামী ২৬ এপ্রিলের মধ্যে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে সমস্যা তৈরি হয়েছে, ফলে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে এবং দেশজুড়ে লোডশেডিং করতে হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুতের চাহিদা যেখানে প্রায় ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট, সেখানে উৎপাদন হচ্ছে প্রায় ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট। ফলে এক দিনে প্রায় দুই থেকে তিন হাজার মেগাওয়াট ঘাটতি তৈরি হচ্ছে।

উম্মে রেহানা জানান, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ১২ হাজার মেগাওয়াটের বেশি হলেও গ্যাস সংকটের কারণে অর্ধেকের মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

তিনি আরও বলেন, আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হওয়া ইউনিটটি ২৬ এপ্রিলের মধ্যে মেরামত শেষে পুনরায় চালু হবে।

এর আগে কারিগরি ত্রুটির কারণে গত ২২ এপ্রিল ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গ্রিড কোম্পানি সূত্রে জানা যায়, উৎপাদন একসময় ১৪৯৯ মেগাওয়াট থাকলেও তা কমে প্রায় ৭৫০ মেগাওয়াটে নেমে আসে।

পিডিবি জানায়, ইউনিটটির বিয়ারিং থেকে সতর্ক সংকেত পাওয়ার পর বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ করা হয়। মেরামতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত